পোস্টগুলি

আগস্ট ২৮, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

একটি নক্ষত্র রাতে

ছবি
  একটি_নক্ষত্র_রাতে  বামাপদ গঙ্গোপাধ্যায়   ঢাকার সেগুন বাগিচার শিল্পকলা একাডেমির  থিয়েটার হল থেকে বেরিয়ে  চা খাচ্ছি।  অসাধারণ একটা নাটক দেখার পর মনটা বেশ উৎফুল্ল। আরো বেশি উৎফুল্ল কাল  যাব গাজীপুরের উপজেলা শ্রীপুরে। সেখানে আমার এক ভাই থাকে। তাকে বলেছি তোর ওখানে যাচ্ছি, শুধু তোকে দেখতে নয়,গ্রামের মানুষও দেখবো। কদিন ধরে  বাংলাদেশের বই মেলায় ঘুরতে ঘুরতে  বহু মানুষের বাড়িতে যাবার আমন্ত্রণ পেয়েছি। জানি কোথাও যেতে পারবো না কিন্ত কাউকে নাও বলতে পারিনি। কদিন আগে বরিশালে গিয়েছিলাম জীবনানন্দ দাশের বাড়ি দেখতে। কবি জসীমউদ্দীনের নক্সি কাঁথার মাঠ ও বরিশালে। অনেক গুলো নদী পেরিয়ে গিয়েছিলাম বরিশাল। কীর্তনখোলা,আড়িয়াল খা,সুগন্ধা,তখন মনে হয়েছিল আইতে খাল যাইতে খাল তার বাড়ি বরিশাল।নাকি কথাটা ছিল আইতে সাল যাইতে সাল তার বাড়ি বরিশাল। বরিশাল যেতে নাকি এক সাল চলে যেত!  জীবনানন্দ দাশের বাড়ি   বরিশাল থেকে ঢাকা গিয়েছিলাম জাহাজে করে। সে বড় সুখের সময় ছিল। দুচোখ ভরে রূপসী বাংলার মাঠ, আর জল আর জল দেখার আনন্দ ই আলাদা। অনন্ত জীবন যদি পাই আমি  ...