পোস্টগুলি

ফেব্রুয়ারি ১২, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ডুয়ার্স

ছবি
  ডুয়ার্স স্বপ্নময় কাব্য । বামাপদ গঙ্গোপাধ্যায় ॥  এখানে আকন্দ ফুল আছে , চন্দন নেই ! ঘষে যাওয়া কাঁচের মতো জল আছে , শুধু সে নেই ! কে এনে ছিল তাকে? অফুরন্ত মাদকতা নিয়ে বেড়ে ওঠা সুবর্ণলতা নেই , নেই বলতে নেই রাজ্যের অনেক চতুরতা।এখানে কোন  নাবিক আসেনি ভাঙা নৌকা নিয়ে l আকাশে পাহাড় আছেন,তাও দূরে।ড্রাগন দেশে  l হিমালয় পর্বত l দূরে  ডাকছেন আয় আয় কোন এক দুয়ার ধরে স্বস্তির মত  পাওয়া  যাবে l আমি ই একটা নৌকা এনেছি l আঁকা বাঁকা উড পেন্সিলে আঁকা l ক্লাস ফোরে বাবার স্কুলে পড়ার সময় কোন এক সহ পাঠীর খাতায় এই নৌকাটা আমি দেখেছিলাম l  আজ সে ডুয়ার্সের জঙ্গল নদীতে ভেসে l আমি তাকে নিতে এসেছি এক চিলতে রোদ্দুর থেকে l হলং আমার পাশে এক অঙ্গৃরিয় জলের মতো l এখানে জলের মধ্যে মেঘ ভাসে , আমরা নৌকা ভাসে না l তোমায় নিয়ে আসব শাল সেগুন আর শিরিষ গাছের জঙ্গলে । চায়ের পাতায় । ছিপ নিয়ে বসে আছি মূর্তি নদীতে l ভাবনারা ধরা দেবে মাছের আকারে l অন্ধকার স্ফুলিঙ্গ , আদি অনন্ত l সে আমায় বলেছিল তিস্তা আমার প্রিয় নদী l আমি তার জন্য জঙ্গলের আঁচলে বেঁধেছি কাজল কালো তিস্তাকে l কে আমায় এনে ছিল নদ...