পোস্টগুলি

ফেব্রুয়ারি ২৬, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মধেরার সূর্য মন্দির

ছবি
মধেরার সূর্য মন্দির বামাপদ গঙ্গোপাধ্যায়।  পিতার অভিশাপে শাম্বের সারা গায়ে দেখা দিল কুষ্ঠ রোগ।  অভিশপ্ত শাম্ব শাপমোচনের  এবং মুক্তি ভিক্ষা চাইলেন পিতার কাছে । কৃষ্ণ পুত্রকে বললেন এই রোগ থেকে মুক্তি পেতে হলে সূর্য বন্দনা করতে হবে । দ্বারকা থেকে আস্তে আস্তে শাম্ব চলে এলেন পুরীর কাছে কোনারকে। তৈরি করলেন সূর্য মন্দির । সেটাই ভারতবর্ষে প্রথম সূর্য মন্দির । এবার আসি মূল রাস্তায়। মনুর কাল হিসাব যদি ধরি তা হলে খ্রিস্টপূর্ব ৫৯৫৮ + ২০২২  তার মানে হলো ৭৯৮০ বছর আগে ভারতে প্রথম সূর্য মন্দির তৈরি করে ছিলেন শাম্ব কোনারকে। (এই হিসাব আমার নয়,কালকূটকে এই হিসাব বিচার করে দিয়েছিলেন পন্ডিত শ্রীজীব ন্যায়তীর্থ মহাশয় ) প্রায় ৮ হাজার বছর আগে সূর্যকে দেবতা হিসেবে পুজো করা হলেও । পরবর্তী সময় সূর্যদেবের সেভাবে প্রচার ও মন্দির তৈরি হয়নি । বিশ্বাস করা হয় যে কোনারক মন্দিরটি ১২৫৫ খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের রাজা  নরসিংহদেব একে নিমাণ করেছিলেন। (আমি এটাকে পুনর্নির্মাণ বা পুনর্গঠন বলব) তার প্রায় ২২৯  বছর আগেই সোলাঙ্কি রাজা ভীমদেব  মধেরায় (১০২৬) সূর্য মন্দির তৈরি করে ফেলেন ।...