পোস্টগুলি

এপ্রিল ১৬, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ময়নামতি

ছবি
  ময়নামতি বামাপদ গঙ্গোপাধ্যায় আমরা যখন চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছি, সেই সময়  ময়নামতির নামটা উচ্চারণ হয়েছিল। আমাদের এক সঙ্গী  বললেন ময়নামতি নামটার সাথে বাঙালির রোমান্টিকতা বহুদিনের। ময়নামতির চর দেখার ইচ্ছে বা বাসনা  আমারও ভেতরে ভেতরে সুপ্ত হয়ে ছিল।চালক বললেন, ময়নামতি যাবেন? আমরা এক কথায় রাজি হয়ে গেলাম। ময়নামতিতে কি দেখার আছে আমরা নিজেরাও জানিনা। আমাদের চালক সেভাবে কিছু বললেন না। ঢাকা-চট্টগ্রামে হাইরোড থেকে বাঁদিকে আমাদের গাড়িটা ঢুকিয়ে দিলেন। গ্রামের ভেতর দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি  ময়নামতি দেখতে।  একটা উৎকণ্ঠা কাজ করছে।কি দেখবো সেখানে গিয়ে? ময়নামতির চর না তেপান্তরের মাঠ? কি দেখতে যাচ্ছি?  কুমিল্লা। গোমতী পাড়ের শহর। ত্রিপুরার রাজারা এক সময় এ শহরের গোড়াপত্তন করেছিলেন গ্রীষ্মকালীন অবকাশযাপন কেন্দ্র হিসেবে। গোমতী পার বলে এ জনপদের সুখ্যাতি রয়েছে। নদী ও পুকুর শহর কুমিল্লা। তার পাশঘেঁষে গড়ে উঠেছে কমলাংক বা বর্তমান কুমিল্লা। বাংলাদেশ আয়তনে একটি দেশ হলেও পর্যটনশিল্পের বিচিত্র শাখায় সমৃদ্ধ এই জেলা। বিরল সৌন্দর্য ও সভ্যতার আদি নিদর্শন এ অঞ্চলের মা...