কনক দুর্গা - ডুলুং- ঘাগড়া - খ্যাঁদারাণী (Jhargram tour )
কাকড়াঝোড় কনক দুর্গা - ডুলুং- ঘাগড়া - খ্যাঁদারাণী বামাপদ গঙ্গোপাধ্যায়। যে মাটির রং এমনিতেই লাল । সেখানে কেন রক্তের দাগ ? শুধু রক্তের দাগ নয় ! সে রক্ত গিয়ে মিশবে ডুলুং নদীতে । কনক দুর্গা মন্দিরে গিয়ে এমন ইতিহাস শুনে বড় বিস্ময় লাগে । জঙ্গল মহলে দাঁড়িয়ে ভাবি আজ থেকে ৫০০ বছর আগে রাজা গোপীনাথ মন্দিরটি নির্মাণ করেছেন । রাজা স্বপ্নে কনক দুর্গার মূর্তি দেখেন এবং দেবীর মন্দির তৈরি করেন। নাম অনুসারে কনক, মূর্তিটি সম্পূর্ণরূপে সোনার তৈরি এবং উচ্চতায় ২(দুই) ফুট। এটা বিশ্বাস করা হয় যে রাজকীয় আমলে মানব বলিদান একটি গুরুত্বপূর্ণ আচার তৈরি করেছিল। যতক্ষণ না বলির রক্ত ডুলুং নদীতে পৌঁছায়, আচার চলতে থাকে। জঙ্গলমহলে আমরা প্রকৃতি দেখতে এসছি । যে জঙ্গলমহলের বুকে একদিন রক্তের বন্যা বয়ে গিয়েছিল,সে জঙ্গলমহল এখন সেজেছে নতুন সাজে । রাজা আছেন , রাজবাড়ী আছে, সব আছে কিন্তু কোন ভয় নেই, কোন আতঙ্ক নেই । নির্ভয়ে তিন দিন কাটিয়ে আসা যায় ঝাড়গ্রামকে কেন্দ্র করে । কনক দুর্গা মন্দির আমাদের ঝাড়গ্রাম ভ্রমণ করতে শিখিয়ে দিলেন আমার ভাতৃপ্রতিম বন্ধু ঝাড়গ...