কম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দির
কম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দির বামাপদ গঙ্গোপাধ্যায় কলকাতা থেকে ব্যাংকক হয়ে যাচ্ছি সিয়েমরিয়েপ। কোথায় যাচ্ছি? যাচ্ছি কম্বোডিয়া। কি করতে না, আঙ্কোরভাট মন্দির দেখতে! বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু মন্দির। এই মন্দিরটি দেখার জন্য আমার যে খুব একটা উৎসাহ ছিল তেমন নয়। যাবার সময় ভেবেছিলাম সবাই তো যায় আমিও একবার যাই। শুধুমাত্র একটা মন্দির দেখার জন্য এতদূর আশা? ভেবে অবাকই লাগছিল ভেতরে ভেতরে। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটু পড়াশুনা করেছিলাম।সেটা যতটা না নিজের জন্য অন্যের জন্য পড়তে হয়েছিল। সিয়েমরিয়েপ বিমানবন্দরে নেমে একটু অবাকই হলাম। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ এতটুকু ঠান্ডা নেই। হোটেল খুব একটা দূরে নয়। হোটেলে গিয়ে সামান্য বিশ্রাম নেওয়ার পরেই বেরিয়ে পড়লাম মন্দিরের শহর আঙ্কোরভাট দেখতে। বদ্ধ জলাশয়ের মধ্যে তো একটা ঘুর্নি ছিল মনের মধ্যে। মন্দিরের কাছাকাছি আসার পর প্রস্রবণের ধারা প্রবাহের একটা পথ খুঁজছিল। সেই পথটা দেখালেন একজন বৌদ্ধ সন্ন্যাসী। ভিতরে ভিতরে যে প্রবাহ ধারা বয়ে চলেছিল বৌদ্ধ সন্ন্যাসী ওঙ্কার ভাটের শিল্পচেতনার কথা এমনভাবে আমাকে বললেন, সেখান থেকেই এক...