মিশরের কত রকম ঈশ্বর।
মিশরের দেবী ও প্রকৃতি বামাপদ গঙ্গোপাধ্যায় সরস্বতীর হাঁস তিনিও কি পড়ান ইতিহাস?' হ্যাঁ তিনিও পড়ান ইতিহাস। কিসের ইতিহাস? মানব সভ্যতার ইতিহাস। মিশরীয় পুরা কীর্তি জাদুঘরে গিয়ে দেখছি নতুন সভ্যতার মূর্তির পাশে বসে আছেন হাঁস। অনেকটা আমাদের সরস্বতীর মত। হাতে বীনা না থাকলেও পাশে বসে আছেন তার বাহন। আফ্রিকা হয়তো প্রথম মানুষের জন্ম দিয়েছে এবং মিশর সম্ভবত প্রথম মহান সভ্যতার জন্ম দিয়েছে, যা প্রায় ৫,০০০ বছর পরেও বিশ্বজুড়ে আধুনিক সমাজকে মুগ্ধ করে চলেছে। মিশর ঘুরতে ঘুরতে এত ইতিহাস কে আমি দেখেছি আর এত দেব-দেবীর কথা আমি শুনেছি তাতে আমার মনে হয়েছে ভারতীয় দেবদেবীর চেয়ে অনেক বেশি দেব দেবীর জন্ম হয়েছে মিশরে। আর ইতিহাসের কথা বলছেন মা সরস্বতী। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আমাদের দেশে পশু পাখিকে আমরা পুজো করি। সূর্য চন্দ্র বাতাস মাটি সকলকে পূজা করতে শিখিয়েছে ভারতীয়রা। সবকিছুর ভেতরেই নির্মাণ আর সৃষ্টির একটা আধার তৈরি করে রেখেছেন দেব-দেবীরা। একদিকে যেমন দেব- দেবী অন্যদিকে তেমনি অ -সুর। সবকিছুরই একটা প্রাধান্য আছে। মিশরে গিয়ে মনে হয়েছে আরো আরো এমন দেবতা আছেন যাদের সৃষ্...