পোস্টগুলি

সেপ্টেম্বর ১৭, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অঙ্গপ্রদেশ।

ছবি
বঙ্গের চোখে অঙ্গপ্রদেশ। বামা পদ গঙ্গোপাধ্যায়  রুচির সমগ্রতা বলে একটি কথা আছে। আজ যা ভালো লাগছে কালকে ভালো নাও লাগতে পারে। সেই ছোটবেলায় বেরিয়ে পড়েছিলাম ভ্রমণে। কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার সময় চলে গিয়েছিলাম বিহারের বিভিন্ন পর্যটন স্থানে। সেদিনও আমার মনে হয়েছিল, বিহারের মতো এতো  দেখার জিনিস ভারতবর্ষে খুব কম আছে। এখনো সেটাতেই আমি বিশ্বাস করি। ভ্রমণে গিয়ে সকলেই খোঁজেন, এই অঞ্চলটার মধ্যে আমি আছি কিনা। বিহারের প্রতিটি  অঞ্চলে, নিজেকে খুঁজে পাওয়া যায় এটাই বিহারের বৈশিষ্ট্য।   এবারে গিয়েছিলাম অঙ্গপ্রদেশে। বঙ্গপ্রদেশ থেকে অঙ্গপ্রদেশে যাওয়ার জন্য, কোন মানসিক প্রস্তুতির দরকার হয় না। ১৯১২ সাল পর্যন্ত  বঙ্গ আর অঙ্গ একই জায়গায় ছিল। এই অঙ্গদেশে এসে, শুধু অঙ্গ নয়, প্রাণ এবং বায়ুর দুটোরই পরিবর্তন হয়েছে। হয়েছে চোখের আরামবোধ। বঙ্গের মানুষ, বিহারের নাম শুনলে একটু ভয় পান। কেন পান আমি ঠিক জানিনা। এই সেপ্টেম্বর মাসে আমি রাত্রি দশটা এগারোটা পর্যন্ত, অঙ্গ প্রদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি, না দেখেছি কোন রাজনৈতিক ডামাডোল, না পেয়েছি কোনো কিছুর ভয়।  বাঙালির বা...