প্রথম ভ্রমণ মায়ের সঙ্গে
প্রথম ভ্রমণ মায়ের সঙ্গে। বামাপদ গঙ্গোপাধ্যায় আমি যত গ্রাম দেখি মনে হয় মায়ের শৈশব। আমি যত গ্রামে যত মুক্তক পাহাড়শ্রেণী দেখি মনে হয় প্রিয়ার শৈশব। পাহাড়ের হৃদয়ে যতো নীলচে হলুদ ঝর্ণা দেখি মনে হয় দেশগাঁয়ে ছিল কিন্তু ছেড়ে আসা প্রতিটি মানুষ। ঝর্ণার পাশেই নদী,নদীর শিয়রে বাঁশের সাঁকোর অভিমান যেই দেখি, মনে হয় নোয়াখালী, শীর্ণ সেতু, আর সে-নাছোড় ভগবান। কবিতাটি অলোকরঞ্জন দাশগুপ্তের লেখা। যতবার পড়েছি ততবার ভেবেছি আমার মায়ের শৈশবের কথা। আমার মায়ের কোন গ্রামের শৈশব ছিল না। নোয়াখালী, শীর্ণ সেতু, বা মুর্শিদাবাদের মতিঝিল,গ্রামের বাড়ি থেকে আসা খেজুরের রস, কিছু্ই নেই । মা হালিশহরে বড় হয়েছেন আর হালিশহরেই বিয়ে হয়েছে। মায়ের সঙ্গে মামার বাড়ি যাবার কোন স্মৃতি আমার নেই । তার কারণ দু পা গেলেই আমার মামার বাড়ি। কিন্তু মায়ের সাথে ভ্রমণের কথা আমার মনে আছে।মায়ের সঙ্গে অনেক জায়গায় ভ্রমণ করেছি। সব জায়গার কথা আমি বলছি না । আমি বলবো মায়ের সঙ্গে প্রথম ভ্রমণের কথা । খুব অস্পষ্ট জীর্ণ হলুদ রঙের ছবি আমার মনে আছে। তখন আমি কত হবো ৫ বছর । গিয়েছিলাম হরিদ্বার আর বেনারস । পাঁচ বছর ...