পোস্টগুলি

এপ্রিল ১৯, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

লংসোকাংথু।

ছবি
  লংসোকাংথু। বামাপদ গঙ্গোপাধ্যায়। অসমের নতুন নতুন জায়গা গুলোর নাম উ চ্চারণ করতে দাঁত ভেঙে যায়। কার্বি অংলং এসে সাধারণ মানুষকে বোঝাতেই পারছি না। কিভাবে কোথায় যাব। কেননা আমাদের উচ্চারণের সঙ্গে তাদের উচ্চারণ এতটাই পার্থক্য যে জায়গাটার নাম পাল্টে যাচ্ছে। যেহেতু এই মানুষগুলো একসময় প্রাচীন তিব্বত অঞ্চল থেকে এখানে এসেছিলো তাই তাঁদের নাম  তিব্বতি ঘেসা ও বড় খটমট। “লং” সাধারণত জায়গা বা ভূমি বোঝায় “সোকাং/সোকাংথু” অংশটি কোনো নির্দিষ্ট স্থান, গ্রাম বা প্রাকৃতিক বৈশিষ্ট্য নির্দেশ করে। “লংসোকাংথু” মোটামুটি অর্থে কোনো নির্দিষ্ট পাহাড়ি জায়গা, গ্রাম বা প্রাকৃতিক স্পটের নাম হিসেবে ব্যবহৃত হয়—বিশেষ করে জলপ্রপাত বা ভিউ পয়েন্টের মতো জায়গার ক্ষেত্রে। সিলোনি বললে লোকে এক কথায় চিনে যায়। লোকাল মানুষ এই জায়গাটিকে সিলোনি বলেন। কিন্তু এখানে এসে লংসোকাংথুত নামটা শুনলেই যেন কানে ভেসে আসে জলের মৃদু স্রোতের শব্দ, আর চোখের সামনে ভেসে ওঠে সবুজ পাহাড়ে মোড়া এক শান্ত পৃথিবী। দিফু শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে এই ছোট্ট অথচ অপূর্ব স্থানটি এমন এক অভিজ্ঞতা দেয়, যা শহুরে ব্যস্ততার বাইরে গিয়ে মনকে ধীরে ধী...

ল্যাংভোকু জলপ্রপাত

ছবি
  ল্যাংভোকু জলপ্রপাত বামাপদ গঙ্গোপাধ্যায়  ডিফু রেলওয়ে স্টেশনে নেমে , চায়ের দোকানে জিজ্ঞেস করলাম আমি কার্বি আংলং  যাব। মিষ্টির দোকানের মালিক আমার মুখের দিকে হা করে তাকিয়ে রইলেন। তারপর বললেন এটাই তো সেই জায়গা,আপনি কোথায় যাবেন। আপনি তো কার্বি আংলং আছেন। খুব ভোরে লামডিং স্টেশনে এসেচি। ভোর তখন সাড়ে চারটে। ডিপু যাওয়ার গাড়ি ৭ টা ১৫। সকাল ছয়টার আগে টিকিট কাউন্টার থেকে ডিপু যাওয়ার টিকিট দেয়া হবে না। ছটার সময় আমরা টিকিট কেটে ট্রেনে উঠে বসলাম। ট্রেনটা যে কি অসাধারণ তা বলে প্রকাশ করা যাবে না। সারা ট্রেনের গায়ে আসামের বিভিন্ন রকম সংস্কৃতি মন্দির চা বাগান এত সুন্দর করে একে রাখা হয়েছে। দেখলেই মন ভরে যাবে।  আমরা ঠিক সাড়ে আটটার সময় এসে পৌছালাম ডিফুতে। এখান থেকে সোজা সিংহাসন হোটেলে। আমরা ঠিক করলাম আজ দুটো জায়গা দেখতে যাব একটি জলপ্রপাত আরেকটি নদী। হোটেল থেকে বেরিয়ে চলে এলাম  মাটি বং তেনালি। এখান থেকে আমরা যাব অটো করে জলপ্রপাত দেখতে।        কার্বি নিজস্ব একটা ভাষা আছে।কার্বি একটি জন জাতি। আসামে সবচেয়ে বড় জেলা বলা হয় কার্বি অ্যাংলং ...