পোস্টগুলি

জানুয়ারি ২৯, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নীল নদের তীরে কুমিরের ঘরে

ছবি
  মিশর নীল নদের তীরে কুমিরের ঘরে । বামাপদ গঙ্গোপাধ্যায় আগের দিন রাতে কায়রো থেকে ট্রেনে চেপে সকালে এসে নেমেছি আসোয়ান রেলস্টেশনে। রেল স্টেশনটা যে কেমন সেটা নিয়ে আমার খুব একটা মাথাব্যথা ছিল না। আমার ভাবনা ছিল কখন সেই বিখ্যাত নীল নদের বুকে লাক্সারি ক্রুজে গিয়ে উঠবো। ফিলা টেম্পল  আপার বাঁধ দেখে অবশেষে আকাঙ্ক্ষিত  জাহাজে উঠলাম। জাহাজের যে কেবিনটা আমাকে দেয়া হয়েছিল সেটা অসাধারণ। একদম ফাইভ স্টার হোটেল। কেবিনের কাঁচের জানলা খুলে দিলে দিগন্ত জুড়ে আকাশ, নীল নদের নীল জল টলমল করছে। হোরাসের মন্দির  সবাই একটু ক্লান্ত। কাল রাতে ট্রেনে ঘুম হয়নি। আমার এসবের কোন সমস্যা নেই  ভারতের হোক বিদেশেই হোক ট্রেনে উঠলেই আমার ঘুম পায়। বাড়ির বিছানা থেকে আমি বেশি ঘুমিয়ে আরাম পাই ট্রেনে।  ঘুম থেকে উঠে দেখি জাহাজ এতটুকু নড়ে বসেনি। একই জায়গায় দাঁড়িয়ে। মনটা খারাপ হয়ে গেল। আমাদের জাহাজ চলা শুরু হলো সকাল সাড়ে ন'টায়। গাইড বললো ঠিক তিনটের সময়  আমরা যাব কোমোম্বো মন্দিরে। এই মন্দিরটা নিয়ে আমি আগে থেকে একটু শুনেছিলাম। কিন্তু খুব কিছু ভাবনা আমার ছিল না। আমরা যেখানে নামলাম সে...