গাড়োয়ালের সুন্দর গ্রাম উর্গম
গ্রামের নাম উর্গম বামাপদ গঙ্গোপাধ্যায় । গাড়োয়াল হিমালয়ের পবিত্র গ্রাম উর্গম। স্থানীয় মানুষের বিশ্বাস এখানে একসময় কেদারের মন্দির ছিল। নর ও নারায়ণ তাঁদের আরাধনাস্থল হিসাবে বেছে নিয়েছিলেন উর্গমকে। সেই গ্রামে যেতে হবে হেলং ছুঁয়ে। হেলং-এর পাশ দিয়ে গর্জন করতে করতে বয়ে যাচ্ছে অলকানন্দা। তার বুকের ওপর দিয়ে সেতু। হেলং থেকে এই সেতু প্রায় এক কি.মি. দূরে। হেলং থেকে দেখা যায় ব্রিজের ওপর দিয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত লোক চলাচল করছে।এক সময় এই ব্রীজ ছিল লোহার । ব্রিজ থেকে কিছুদূরে বা ঝরনার মতো নেমে আসছে কল্পগঙ্গা। কল্পগঙ্গার সাথে মিলন হচ্ছে অলকানন্দার। তৈরি হয়েছে আরো একটি প্রয়াগ। এই পথ চলেছে কল্পেশ্বরের দিকে, এই পথ দিয়ে চলে যাওয়া যায় রুদ্রনাথে। এই পথই উর্গম যাবার পথ। দুর্গম পথ। হেলং-এর চায়ের দোকানের পাশ দিয়ে কাঠের সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নেমে পড়ুন ব্রিজের দিকে। রাস্তাও আছে। দোকানের সামনে থেকে পাঁচ মিনিট হাঁটলেই একটা সাইনবোর্ড: কল্পেশ্বর উর্গম জলবিদ্যুৎ প্রকল্প। উর্গম ব্রিজের ছবি তোলা নিষেধ। বেশ বড় ব্রিজ। পার হলেই মস্ত পাহাড়। পাহাড়ের ধার দিয়ে রাস্তা, রাস্তার ধারেই কল্প...