পোস্টগুলি

অক্টোবর ২, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গ্রাম দর্শন

ছবি
গ্রাম দর্শনের নান্দীমুখ  বামাপদ গঙ্গোপাধ্যায়  ভাবি একটা আস্ত গ্রাম লিখে  ফেলবো। কিন্ত আমি তো অবন ঠাকুর নই,যে শব্দ দিয়ে এঁকে দেবো একটা গ্রাম। বা কোন বড় চিত্র শিল্পী নই,তুলি দিয়ে ক্যানভাসে রং লাগিয়ে দেবো। কত দিনের ইচ্ছেকে বুকে নিয়ে ফ্রেম করেছি। কিন্ত লেখা আর হয়নি। হয়নি বলবো না লিখতে পারনি। সবুজ একটা দ্বীপান্তরের মতো মাঠ। লিকলিকে ঝাউ গাছের পাতা থেকে শব্দ আসে। সেই শব্দরা গান বানায়, বাঁশির সুর তোলে। হারিয়ে যাওয়ার আগে আরো একবার হারিয়ে যাওয়া। পরানে বাতাস লাগে। এই কত কিছু  দুচোখ ভরে দেখেছি। লিখতে পারলাম কই?পুজোর আগে সকলেরই যেন একটাই ইচ্ছে গ্রামে যাব। নিজের মতো করে স্বপ্ন নিয়ে আঁকিবুকি কাটবো। কচিকাচারের শব্দে ভরে উঠবে গ্রাম। আজানের আগেই মোরগ উঠবে ডেকে। আমার এক মা আছেন তিনি জঙ্গিপুরে থাকেন। তার বাড়িতে বেশ ঘটা করে পুজো হয়। আমায় অনেকবার বলেছিলেন : বড় ছেলে তুই চলে আয়। তার ছেলে মেয়ে দুটিই বড় সুন্দর। তাদের সাথে কাটাতে পারলে ভালোলাগে । সেটাও করতে পেলাম কই! বাড়িটা পুরোনো রাজবাড়ি রাজ বাড়ি গন্ধ। সেখানে কত আম বাগান। বিশাল ছায়ার ফাঁকে পরে থাকা শুকনো পাতার উপর শুয়ে থাকা  কুক...