পুজো না দেখার ছবি
পুজো না দেখার ছবি বামাপদ গঙ্গোপাধ্যায়। সহজ করে বলাটা বড় কঠিন। সহজ করে দেখা আর সহজ করে বলা অনেকটা পদ্ম পাতায় জলের মতো, সব সময় টলমল করে। সত্যি কথা বলতে কি সহজ করে কাউকে বলতে পারলাম না পুজো দেখার কথা। কেন না আমি কোনদিন কলকাতায় হেঁটে হেঁটে পুজো দেখিনি। (গাড়িতে চেপেও দেখিনি ) ভিড়ে আমার এলার্জি। আমার স্বপ্নে কখনো কলকাতার পুজো ছিল না। তাই বলে আমি বলছি না : গ্রামে পুজো দেখতে যাই। আমার কিছু বন্ধু-বান্ধব আছেন, শখের ফটোগ্রাফার। তারা পূজো আসার আগেই কাশফুলের ছবি তুলতে বেরিয়ে পড়েন। ছবিতে মেকি মেকি অপু দুর্গার ছবি তৈরি করেন। আবার তারাই (সখের চিত্রগ্রাহকরা) প্রাচীন দুর্গাপুজোর খোঁজখবর নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েন। তারপর সাংবাদিকতার মেজাজে ভিডিও করতে শুরু করে দেন। আমি পুজোয় একটু বেড়াতে যেতে ভালোবাসি। বেড়াতে গিয়ে যদি ঢাকের শব্দ শুনি,তখন অদ্ভুত একটা আনন্দ লাগে । ভাবি পুজো মন্ডপে গিয়ে পাত পেরে বসে দুটি খাওয়া যায় কি না? আর ভাবি মালভূমি থেকে কবে একটা নদী কিনে আনবো। আমার ভালো লাগার তালিকায় আছে শ্রাবণের বৃষ্টি, পাহাড়ে জোছনার রাত, আর ধোঁয়া ধোঁয়া দূরের ...