লাদাখ দর্শন
লাদাখ দর্শন বামাপদ গঙ্গোপাধ্যায়। প্রথমে ভেবেছিলাম লাদাখ নিয়ে কোন শব্দই খরচ করব না। দু একটা ছবি আমি মোবাইলে তুলেছিলাম। সেগুলোই পোস্ট করব। কিছু ভালোবাসার মানুষ আছেন তাদের অনুরোধকে অবহেলা করতে পারলাম না। কিভাবে কি চোখে আমি লাদাখকে দেখলাম সেটা জানতে চাইছেন অনেকেই। কি দেখলাম সেটা বড় কথা নয়, কি ভাবে আমি লাদাখকে দেখাবো সেটা বড় কথা। আমার ভ্রমণ ছিল শ্রীনগর কারগিল হয়ে লেহ। সত্যি কথা যদি আমি বলি তাহলে অনেকেই রে রে করে উঠবেন। ভালো লাগা আর খারাপ লাগাটা খুবই আপেক্ষিক। আজ যা আমার খুব খারাপ লেগেছে। পরবর্তী সময়ে হয়তো আমার সেটা খুবই ভালো লাগবে। এতদিন আমরা হিমালয়ের সামনেটা দেখেছি। হিমালয়ের পিছনের অংশটা লাদাখ।প্রতিমার পেছনটা তো আমরা দেখিনি। প্রতিমার পেছনটা কখনোই আমার কাছে খুব সুন্দর হয়ে ওঠে না। রুক্ষতার সৌন্দর্য উপলব্ধি করা যায়। তাকে সামনে থেকে দেখা যায়। কিন্তু রুক্ষতাকে বেশিদিন বুকে চেপে ধরে রাখা যায় না। বৌদ্ধ সংস্কৃতি আমার ভালো লাগে। কিন্তু লাদাখের বৌদ্ধ সংস্কৃতি বেশ কঠিন সংস্কৃতি। পর্যটকদের পূর্বাঞ্চলের দিকে বেশি ঝোঁক কেননা এই অঞ্চলে বৌদ্ধদের নিদর্শন বেশি এবং সেগুলো সরাসরি তিব্ব...