পোস্টগুলি

সেপ্টেম্বর ১১, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

খোয়াই শান্তিনিকেতন

ছবি
খোয়াই বামাপদ গঙ্গোপাধ্যায় । আমি এরকমই একটা ভ্রমণ করতে চেয়ে ছিলাম যেখানে আমি ছাড়া কেউ নেই। আমার গুরু বলতেন : একা একা ভ্রমণ করতে কি ভালো লাগে? ন্যাড়া বোষ্টমী ছাড়া কি ভ্রমণ মানায় ? যা বেরিয়ে পড় দেখবি ন্যাড়া বোষ্টমী না পেলে কি হবে, রাস্তায় কুকুর দু -একটা সঙ্গে পাবিই। আমি খুঁজতে বেরিয়েছিলাম নিজেকে নিজের ভেতর দিয়ে।শুধু বাংলার প্রকৃতি ছাড়া  আমার কাছে কিছুই ছিলনা ।  বাংলা রূপ রসের গন্ধ ছিল আমার নাকে । আর ছিল কিছু নস্টালজিয়া । তাকেই হাতিয়ার করে বেরিয়ে পড়েছিলাম বীরভূমের গ্রামে ।  মনে হয় যেন কোয়াই নদী। প্রতিটা মানুষের বুকের ভেতর নাকি ৫ টি করে অদৃশ্য নীলপদ্ম থাকে। কেউ কাউকে ভালবাসলে সেই নীলপদ্ম তাকে দিয়ে দেয়। কেউ যদি তার কাছে থাকা ৫ টি নীলপদ্মই প্রিয় মানুষটিকে দিয়ে দেয়, তাহলে সে আর জীবনে অন্য কাউকে ভালবাসতে পারে না। এই তত্ত্ব  বাংলদেশের আসাদুল্লাহ সাহেবের।  তবে আমার কাছে আছে এখনো অনেক নীল পদ্ম । আর সবাইকে বলবো চল হে, চলো বেরিয়ে পড়ি। বুকের ভেতর বায়ু পরিবর্তন করে আসি । নীলপদ্ম ভালো লাগার মানুষদের বিলিয়ে দিয়ে আসি। বুকে বায়ু চলাচল করাই তো ভ্রমণ। যেখানেই চোখ মে...